

আসসালামু আলাইকুম।
গলাচিপা সরকারি কলেজটি অত্র উপজেলার শ্রেষ্ঠ ও প্রাচীন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। আমি অত্র কলেজের সাবেক ছাত্র এবং বর্তমানে অধ্যক্ষ হিসেবে এর ঐতিহ্য ও গৌরবের সাথে সংশ্লিষ্ট থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
১৯৬৯ সালের ১ জুলাই স্থানীয় সুধীবৃন্দের উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রায় ৯ একর অখণ্ড জমির প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে ৩০০০ এর অধিক শিক্ষার্থী এবং ৬৬ জন শিক্ষক-কর্মচারীর পদ রয়েছে। এইচএসসি সাধারণ, এইচএসসি (বিএমটি), স্নাতক (পাস) কোর্স এবং বাউবি’র শিক্ষাক্রম চালু রয়েছে। অত্র এলাকার শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিকতা, নৈতিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ভবিষ্যৎ জনসম্পদে পরিণত করার জন্য আমরা নিরলসভাবে চেষ্টা করছি। এক্ষেত্রে স্থানীয় সকল পর্যায়ের মানুষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।
আমি আরও আশাবাদী ভবিষ্যতে অত্র এলাকার শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির ক্ষেত্রে গলাচিপা সরকারি কলেজ অগ্রণী ভূমিকা পালন করবে।
সংশ্লিষ্ট সকলের প্রতি শুভকামনা রইল।
ধন্যবাদ।