গলাচিপা সরকারি কলেজ

Galachipa Govt. College

স্থাপিত: ১৯৬৯, EIIN: ১০২৩৩১, গলাচিপা, পটুয়াখালী

গলাচিপা সরকারি কলেজের ডিজিটাল কার্যক্রমে নতুন অগ্রযাত্রা

অধ্যক্ষ মোঃ ফোরকান কবির মহোদয়ের উদ্যোগে ওয়েবসাইট ও সফটওয়্যার সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা

শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে গলাচিপা সরকারি কলেজে কলেজের নিজস্ব ওয়েবসাইট এবং সমন্বিত সফটওয়্যার সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এ উদ্যোগ গ্রহণ করেছেন কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ ফোরকান কবির মহোদয়।

অধ্যক্ষ মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব ও সময়োপযোগী পরিকল্পনার অংশ হিসেবে কলেজের প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থী তথ্য ব্যবস্থাপনা, নোটিশ প্রকাশ, ফলাফল, অনলাইন তথ্যসেবা এবং বিভিন্ন ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল ও সহজতর করার লক্ষ্যে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এ লক্ষ্যে গলাচিপা সরকারি কলেজ এবং দেশের অন্যতম সফটওয়্যার প্রতিষ্ঠান বরিশাল সফট-এর মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে কলেজের ওয়েবসাইট উন্নয়ন, সফটওয়্যার সেবা, কারিগরি সহায়তা এবং ভবিষ্যৎ প্রযুক্তিগত উন্নয়ন কার্যক্রম যৌথভাবে পরিচালিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ উদ্যোগকে কলেজের ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং প্রশাসনের মধ্যে তথ্য আদান-প্রদান আরও দ্রুত, সহজ ও কার্যকর হবে।

গলাচিপা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ ফোরকান কবির মহোদয়ের নেতৃত্বে এবং বরিশাল সফট-এর প্রযুক্তিগত সহযোগিতায় কলেজের ডিজিটাল সেবার এ অগ্রযাত্রা ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে-এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।